A PHP Error was encountered

Severity: Warning

Message: fopen(/var/lib/php/sessions/ci_session7f15528ac63409a5a77630d3696e3be25a3a10ef): failed to open stream: No space left on device

Filename: drivers/Session_files_driver.php

Line Number: 156

Backtrace:

File: /var/www/salimrezanewton.info/public_html/application/controllers/Website.php
Line: 10
Function: __construct

File: /var/www/salimrezanewton.info/public_html/index.php
Line: 315
Function: require_once

বর্ষাজলে আশ্বিনের গান
English | বাংলা
Logo
 

 

বর্ষাজলে আশ্বিনের গান

ফেসবুক-নোট, ২১-০৯-২০১৬

 
 
 
 
শান্তি ওম শান্তি ওম শান্তি
(যদিও এটা আশ্বিনের মান্থ-)—
বর্ষা আজো, এখনো ধারাজল
মাটি-পাতায় ছাতা-মাথায় দিবসে-রাতে করছে চলাচল।
 
 
ঝিপঝিপিয়ে ঝিপঝিপিয়ে রোজ
পড়ছে পানি — আকাশ ঘনকালো।
বুঝি কোথাও হঠাৎ ঝলসালো
বজ্রপাত!— ছাব্বিশ নিখোঁজ।
 
 
বালিতে বুকভরাট নদী তার
এখনো স্রোতে ভাঙছে পারাপার —
আলগা জলে গভীরতার স্মৃতি
রাখছে লিখে এপারজল-ওপারপানি রাষ্ট্র-সম্প্রীতি।
 
 
বর্ডারে নাকি বর্ষা-চোরাচালান!—
বিরাষ্ট্রীয় পরাণ যায় ঝরে।
সামনে শীতে মরানদীর চরে
লিখবে স্মৃতি বন্দুকের গান।
 
 
তথাপি আমি ছাতামাথার জলে
ভিজছি রোজ বাদলধারাতলে।
শান্তি ওম শান্তি ওম শান্তি —
শ্রাবণ-আষাঢ়-ভাদর-শেষে আশ্বিনেও বর্ষা — কি যে শান্তি!
 
 
 
রাবি: ৬ই আশ্বিন ১৪২৩, ২১শে সেপ্টেম্বর ২০১৬
প্রথম প্রকাশ: ফেসবুক
গ্রাফিক: নিয়ামুন নাহার নিমার তোলা আলোকচিত্র অবলম্বনে সেলিম রেজা নিউটন (ইংকস্কেপ/ডেবিয়ান/জিএনইউ-লিনাক্স)
 
 
 
 

 
 
 
 
 
Logo

 

A PHP Error was encountered

Severity: Warning

Message: Unknown: Failed to write session data (user). Please verify that the current setting of session.save_path is correct (/var/lib/php/sessions)

Filename: Unknown

Line Number: 0

Backtrace: